অবশেষে মা-বাবার কাছে ছেলেটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অবশেষে ছেলেটি তার মা ও বাবাকে খুঁজে পেয়েছে। গত রোববার বাড়ি ফিরে গেছে সে। হারিয়ে যাওয়া ছেলেকে ফিরে পেয়ে তার মা-বাবাসহ পরিবারের সদস্যরা আবেগ্লাপ্লুত হয়ে পড়ে।তবে বুদ্ধিপ্রতিবন্ধী ওই ছেলেটি পুলিশ, স্থানীয় বাসিন্দা ও গণমাধ্যমের কাছে নিজের নাম শিহাব বললেও তার মা নিশ্চিত করেছেন, ‘এই ছেলের নাম সায়েম। সায়েম-শিহাব দুই ভাই। বুদ্ধিপ্রতিবন্ধী হওয়ায় সে সায়েম না বলে শিহাব বলেছে।’ সংশ্লিষ্ট সূত্র জানায়, রোববার সকালে নরসিংদী সদর উপজেলা থেকে সানিয়া বেগম তাঁর ভাই আনোয়ারুল আলীসহ পরিবারের আরও কয়েকজনকে সঙ্গে নিয়ে নেত্রকোনায় পৌঁছান। সেখানে সানিয়া বেগম শিশুটিকে সন্তান দাবি করে নিজেদের জিমঞ্চায় দেওয়ার জন্য নেত্রকোনার জ্যেষ্ঠ বিচারিক হাকিম-১-এর আদালতে আবেদন করেন। আদালতের নির্দেশে কিশোর উন্নয়নকেন্দ্র কর্তৃপক্ষ শিশুটিকে রোববার নয়টার দিকে মা সানিয়ার হাতে তুলে দেয়।ছেলেকে ফিরে পেয়ে আবেগাপ্লুত মা সানিয়া বেগম বলেন, ‘সন্তানের খোঁজে এলাকায় মাইকিং ও পোস্টারিং করা হয়েছিল। অবশেষে তাকে আমরা ফিরে পেয়েছি। এর জন্য প্রথম আলোর প্রতি আমরা কৃতজ্ঞ।’