অবশেষে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জের ধরমপাশা উপজেলার নোয়াগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দুজন শিক্ষিকাকে লাঞ্ছিত করার ঘটনায় মামলা হয়েছে। ওই বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দীপালি রানী দাস বাদী হয়ে গতকাল বুধবার সকালে সুনামগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলাটি করেন। মামলায় সম্প্রতি বাতিল হওয়া বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি সর্বানন্দ তালুকদারসহ পাঁচজনকে আসামি করা হয়েছে। ট্রাইব্যুনালের আদেশ পাওয়ার সাত দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার জন্য ধরমপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হয়েছে। l