অবশেষে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় বন বিভাগের জায়গা থেকে অবৈধভাবে সেগুনগাছ কেটে পাচারের চেষ্টার অভিযোগে সাতজনের বিরুদ্ধে গতকাল সোমবার রাতে মামলা হয়েছে। বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ১৪ ব্যাটালিয়নের মুরইছড়া ক্যাম্পের নায়েক সুবেদার মাইন উদ্দিন বাদী হয়ে কুলাউড়া থানায় মামলাটি করেন।