অবশেষে মামলা নিল পুলিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যৌতুকের দাবিতে বরিশালের গৌরনদী উপজেলায় অন্তঃসত্ত্বা গৃহবধূর ওপর নির্যাতনের ঘটনায় অবশেষে গত শনিবার মামলা নিয়েছে পুলিশ। একই দিন ওই নারীর বিরুদ্ধে করা জিডি প্রত্যাহার করে নির্যাতনকারী স্বামীকে গ্রেপ্তার করে গতকাল রোববার জেলহাজতে পাঠানো হয়েছে।
যৌতুকের টাকা না এনে দেওয়ায় গৌরনদীর বোরাদী গরঙ্গল গ্রামের গৃহবধূ সেলিনা বেগমের (২৫) ওপর বিভিন্ন সময় নির্যাতন চালান তাঁর স্বামী আনোয়ার খান (৩০) ও শ্বশুর দুলাল খান। সর্বশেষ ৫০ হাজার টাকার দাবিতে ১৭ মে নির্যাতন করে তাঁর গর্ভের সন্তান নষ্ট করে দেওয়া হয়। অসুস্থ অবস্থায় চিকিৎসা না দিয়ে তাঁকে সাত দিন ঘরের মধ্যে আটকে রাখা হয়। স্থানীয় ব্যক্তিরা গত মঙ্গলবার মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
ওই দিনই সেলিনা বাদী হয়ে আনোয়ার খান ও দুলাল খানকে আসামি করে গৌরনদী মডেল থানায় মামলা দায়েরের জন্য এজাহার দাখিল করেন। পুলিশ সেই মামলা রুজু না করে সেলিনার বিরুদ্ধে চুরির অভিযোগে করা আনোয়ার খানের জিডি গ্রহণ করে।

গৃহবধূকেনির্মমনির্যাতন

অবশেষে মামলা নিল পুলিশ

যৌতুকের দাবিতে বরিশালের গৌরনদী উপজেলায় অন্তঃসত্ত্বা গৃহবধূর ওপর নির্যাতনের ঘটনায় অবশেষে গত শনিবার মামলা নিয়েছে পুলিশ।একই দিন ওই নারীর বিরুদ্ধে করা জিডি প্রত্যাহার করে নির্যাতনকারী স্বামীকে গ্রেপ্তার করে গতকাল রোববার জেলহাজতে পাঠানো হয়েছে।

যৌতুকের টাকা না এনে দেওয়ায় গৌরনদীর বোরাদী গরঙ্গল গ্রামের গৃহবধূ সেলিনা বেগমের (২৫) ওপর বিভিন্ন সময় নির্যাতন চালান তাঁর স্বামী আনোয়ার খান (৩০) ও শ্বশুর দুলাল খান।সর্বশেষ ৫০ হাজার টাকার দাবিতে ১৭ মে নির্যাতন করে তাঁর গর্ভের সন্তান নষ্ট করে দেওয়া হয়।অসুস্থ অবস্থায় চিকিৎসা না দিয়ে তাঁকে সাত দিন ঘরের মধ্যে আটকে রাখা হয়।স্থানীয় ব্যক্তিরা গত মঙ্গলবার মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

ওই দিনই সেলিনা বাদী হয়ে আনোয়ার খান ও দুলাল খানকে আসামি করে গৌরনদী মডেল থানায় মামলা দায়েরের জন্য এজাহার দাখিল করেন।পুলিশ সেই মামলা রুজু না করে সেলিনার বিরুদ্ধে চুরির অভিযোগে করা আনোয়ার খানের জিডি গ্রহণ করে।