অবশেষে মামলা নিল পুলিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের জৈন্তাপুর উপজেলায় ঘরে ঢুকে কলেজছাত্রী ও তার মাকে মারধরের ঘটনায় অবশেষে মামলা নিয়েছে পুলিশ।স্থানীয় একটি কলেজের একাদশ শ্রেণীর ওই ছাত্রী প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় গত ২৪ ফেব্রুয়ারি মো. শাহজাহান নামের এক যুবক তাকে ও তার মাকে মারধর করেন।ওই কলেজছাত্রীর মা জানান, তিনি শাহজাহানের বিরুদ্ধে জৈন্তাপুর থানায় লিখিত অভিযোগ দেন। কিন্তু ঘটনার তিন দিন পরও পুলিশ অভিযোগটি মামলা হিসেবে নিচ্ছিল না। গত বৃহস্পতিবার প্রথম আলোয় ‘প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় কলেজছাত্রী ও মাকে মারধর’ শিরোনামে প্রতিবেদন প্রকাশিত হওয়ার পর সেদিনই তাঁর লিখিত অভিযোগ মামলা হিসেবে নথিভুক্ত করে পুলিশ। জৈন্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল জলিল মামলা গ্রহণের সত্যতা নিশ্চিত করে জানান, এ ব্যাপারে তদন্ত শুরু হয়েছে।এদিকে আহত ওই কলেজছাত্রী স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসাধীন। হাসপাতালের চিকিৎসক মোস্তাফিজুর রহমান জানান, ওই ছাত্রীর শরীরের বিভিন্ন স্থানে জখম রয়েছে। তাকে পর্যবেক্ষণের মধ্যে রাখা হয়েছে। তার পুরোপুরি সুস্থ হতে সময় লাগবে।