অবশেষে মিলল উৎসব ভাতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঠাকুরগাঁও চিনিকলের শ্রমিক-কর্মচারীদের মনে স্বস্তি ফিরে এসেছে। উৎসব ভাতা হাতে পেয়ে তাঁরা পূজা ও ঈদের প্রস্তুতি নিতে শুরু করেছেন। চিনিকল সূত্রে জানা গেছে, বাংলাদেশ চিনি ও খাদ্যশিল্প করপোরেশন (বিএসএফআইসি) থেকে গত বৃহস্পতিবার শ্রমিক-কর্মচারীদের উৎসব ভাতা বাবদ ৮০ লাখ টাকা ছাড় করা হয়। কিন্তু শুক্র ও শনিবার ব্যাংকের লেনদেন বন্ধ থাকায় তারা শ্রমিক-কর্মচারীদের হাতে উৎসব ভাতার টাকা দিতে পারেনি। গত রোববার থেকে উৎসব ভাতা দেওয়া শুরু হয়েছে। ঠাকুরগাঁও চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এস এম আজিজ বলেন, ‘বিএসএফআইসি ওপর আমাদের আস্থা ছিল। কখনোই তারা শ্রমিক-কর্মচারীদের নিরাশ করে না। পূজা-ঈদের আগেই শ্রমিক-কর্মচারীদের উৎসব ভাতার টাকা ছাড় করায় আস্থা আরও বেড়ে গেছে। মাস শেষে শ্রমিক-কর্মচারীদের চলতি মাসের বেতনও ছাড় করা হবে। ঠাকুরগাঁও প্রতিনিধি