অবশেষে মুর্শেদার জায়গা হলো ঢাকা মেডিকেলে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ওষুধ ও চিকিৎ সাসেবার খরচ ছাড়াই অবশেষে পোশাকশ্রমিক মুর্শেদা বেগমকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে স্থানান্তর করেছে ঢাকার সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ। গতকাল সোমবার সকাল নয়টায় তাঁকে সাভার থেকে ঢাকায় পাঠানো হয়।অগ্নিদগ্ধ হওয়ার পর মুর্শেদাকে গত মঙ্গলবার রাতে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছিল। ওই হাসপাতালে বার্ন ইউনিট না থাকায় তাঁকে চারতলার ‘এ’ ব্লকের মহিলা ওয়ার্ডের ৪০৪ নম্বর বেডে রেখে চিকিৎ সা দেওয়া হচ্ছিল।এদিকে তাঁকে গতকাল ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে ভর্তি করার পরও তাঁর চিকিৎ সার ওষুধপত্র পরিবারের পক্ষ থেকেই সরবরাহ করতে হচ্ছে বলে দাবি করেন বড় ভাই শিপন। কিন্তু তাঁর পক্ষে চিকিৎ সার ওই ব্যয়ভার মেটানো সম্ভব হচ্ছে না।পারিবারিক সূত্র জানায়, যৌতুকের দাবি মেটাতে না পেরে স্বামী রুবেল গত মঙ্গলবার রাতে ঘুমন্ত অবস্থায় মুর্শেদার দেহে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেন। এরপর তাঁকে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে রুবেল গা ঢাকা দেন। মুর্শেদার অগ্নিদগ্ধ হওয়ার খবর পেয়ে ভাই শিপন এক আত্মীয়কে নিয়ে গত শনিবার সাভারে আসেন। তাঁরা হাসপাতালের চিকিৎ সাসেবার বেহাল দশা দেখে ক্ষুব্ধ হন। এ ছাড়া ওষুধ ও চিকিৎ সাসেবার খরচ তাঁদের সাধ্যের বাইরে হওয়ায় মুর্শেদাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে নিয়ে যাওয়ার উদ্যোগ নেন। কিন্তু ছয় দিনে লক্ষাধিক টাকার চিকিৎ সা খরচ পরিশোধ করতে না পেরে তাঁকে এনাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে স্থানান্তরে ব্যর্থ হন তাঁরা।মুর্শেদার বড় ভাই শিপন জানান, হাসপাতালের দাবি অনুযায়ী ওষুধ ও চিকিৎ সাসেবা বাবদ খরচের এক লাখ চার হাজার ৫৯৫ টাকা জোগাড় করতে ব্যর্থ হয়ে তিনি যোগাযোগ করেন এনাম মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক আনোয়ারুল কাদেরের সঙ্গে। কিন্তু ওই কর্মকর্তা সমুদয় খরচ পরিশোধ করা না হলে তাঁকে (মুর্শেদা) ছাড়তে অপারগতা প্রকাশ করেন।মুর্শেদাকে এনাম মেডিকেল থেকে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে স্থানান্তর করতে না পেরে শিপন নিরুপায় হয়ে যোগাযোগ করেন প্রথম আলোর এই প্রতিবেদকের সঙ্গে। তাঁর মুখে শুনে এবং সরেজমিন খোঁজখবর নিয়ে এ বিষয়ে প্রতিবেদক একটি প্রতিবেদন তৈরি করেন, যা গতকাল প্রথম আলোয় প্রকাশিত হয়। এর পরই টনক নড়ে এনাম মেডিকেল কর্তৃপক্ষের। গতকাল সোমবার সকালেই তাঁকে প্রতিষ্ঠানের নিজস্ব অ্যাম্বুলেন্সে করে পাঠানো হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে।মুর্শেদার আত্মীয় নান্নু মিয়া জানান, গতকাল সকাল নয়টার দিকে উপপরিচালক আনোয়ারুল কাদের চারতলার ‘এ’ ব্লকের মহিলা ওয়ার্ডে যান। সেখানে যাওয়ার পরই তিনি কোনো খরচের টাকা পরিশোধ ছাড়াই মুর্শেদাকে উন্নত চিকিৎ সার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করার কথা জানান। এর কিছুক্ষণ পরই অ্যাম্বুলেন্সে করে তাঁকে ঢাকায় পাঠিয়ে দেওয়া হয়। ঢাকায় নেওয়ার পর তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়।নান্নু মিয়া জানান, সেখানেও ওষুধপত্র নিজেদের পকেট থেকেই কিনে দিতে হচ্ছে, যা তার পরিবারের পক্ষে অত্যন্ত কষ্টকর।এনাম মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক আনোয়ারুল কাদের জানান, প্রথম আলোর প্রতিবেদন দেখে প্রতিষ্ঠানের চেয়ারম্যান এনামুর রহমান গতকাল সকালে তাঁকে খরচ পরিশোধ ছাড়াই মুর্শেদাকে ঢাকায় স্থানান্তরের নির্দেশ দেন। এর পরপরই মুর্শেদাকে ঢাকায় পাঠিয়ে দেওয়া হয়।আনোয়ারুল কাদের জানান, মুর্শেদার পেছনে ওষুধ ও চিকিৎ সাসেবা বাবদ খরচের এক লাখ চার হাজার ৫৯৫ টাকা প্রতিষ্ঠানের দরিদ্র তহবিল থেকে পরিশোধ করা হবে।