অবশেষে রংপুরের সেই শিক্ষককে বদলি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যৌন হয়রানির অভিযোগ ওঠা রংপুর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের সেই সহকারী শিক্ষককে নীলফামারীর সৈয়দপুর কারিগরি বিদ্যালয় ও মহাবিদ্যালয়ে বদলি করা হয়েছে। ওই শিক্ষকের বিরুদ্ধে গত এপ্রিল মাসে যৌন হয়রানির অভিযোগ করা হলেও গতকাল বুধবার তাঁকে বদলি করা হয়।ওই শিক্ষককে নিয়ে গতকাল ‘শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ’ শিরোনামে প্রথম আলোয় সংবাদ প্রকাশিত হয়। রংপুর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক খালেদা আক্তার ওই শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীদের যৌন হয়রানির বিষয়টি গত ১১ এপ্রিল মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর রংপুর কার্যালয়ের উপপরিচালক রফিকুল ইসলামকে জানান। কিন্তু শিক্ষা কর্মকর্তা রফিকুল ইসলাম বিষয়টির গুরুত্ব না দিয়ে ধামাচাপা দেওয়ার চেষ্টা করেন বলে অভিযোগ উঠেছে।অবশেষে বিদ্যালয়ের কয়েকজন ছাত্রী ও তাঁদের অভিভাবক ওই শিক্ষকের বিরুদ্ধে জেলা প্রশাসকের কাছে অভিযোগ করেন।