অবশেষে রায়গঞ্জে অবশিষ্ট চাল বিতরণ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভিজিডির চাল কম দেওয়ার অভিযোগ ওঠার পর সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ব্রহ্মগাছা ইউনিয়নে দুস্থদের মধ্যে গতকাল রোববার অবশিষ্ট চাল বিতরণ করা হয়েছে। গত শুক্রবার ব্রহ্মগাছায় ২৫৬ জন সুবিধাভোগীর মধ্যে ৩০ কেজির পরিবর্তে ২৪ কেজি করে চাল বিতরণ করা হয়। লোকজনের আপত্তি সত্ত্বেও ওই পরিমাণ চালই বিতরণ করা হয়। বিতরণ শেষে ৫০ কেজির ৩৫ বস্তা চাল থেকে যায়। ব্রহ্মগাছা ইউপির চেয়ারম্যান নাসির উদ্দিন বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে জানতে পারেন এবার ৩০ কেজি করে চাল দেওয়া হয়েছে। এ জন্য অবশিষ্ট চাল নিতে ভিজিডির কার্ডধারীদের বাড়ি বাড়ি খবর দেওয়া হয়। সেই মোতাবেক রোববার (গতকাল) তাঁরা এসে অবশিষ্ট ছয় কেজি করে চাল নিয়ে গেছেন।