অবশেষে শুভেচ্ছার ব্যানারমুক্ত হলো ‘দুর্জয় ভৈরব’
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এক দিন আগেও দেখে বোঝার উপায় ছিল না, এটি মুক্তিযুদ্ধের স্মৃতি ভাস্কর্য। রাজনৈতিক শুভেচ্ছা আর বাণিজ্যিক বিজ্ঞাপনী ব্যানারে চারপাশ ঢেকে ছিল। এক দিনের ব্যবধানে এই চিত্র পাল্টে গেছে। বিজ্ঞাপনের আগ্রাসন থেকে রক্ষা পেয়েছে ভাস্কর্যের চূড়া থেকে শুরু করে মেঝে পর্যন্ত। গতকাল রোববার রাজনৈতিক শুভেচ্ছা আর অভিনন্দন-সংবলিত ব্যানার সরিয়ে ফেলে কিশোরগঞ্জের ভৈরব উপজেলা প্রশাসন। গতকাল সকালে গিয়ে দেখা যায় ‘দুর্জয় ভৈরব’ পরিচ্ছন্নতার কাজ চলছে। আগের দিন শনিবার কিছু ব্যানার সরানো হয়েছে। জানতে চাইলে ভৈরব উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সেলিম আহমেদ প্রথম আলোকে বলেন, দুর্জয় ভৈরব ব্যানারমুক্ত হয়েছে এবং এই চিত্র স্থায়ী হবে। গতকাল প্রথম আলোর বিশাল বাংলা পাতায় (সিলেট, ময়মনসিংহ, কুমিল্লা) ‘রাজনৈতিক শুভেচ্ছায় ঢেকে গেছে শহীদের মুখ!’ শিরোনামে প্রতিবেদন প্রকাশিত হয়।