অবশেষে শ্রমিকদের টাকা ফেরত দেওয়া হলো
বগুড়ার ধুনট উপজেলার গোশাইবাড়ী ইউনিয়ন পরিষদের (ইউপি) অতিদরিদ্রদের জন্য ৪০ দিনের কর্মসংস্থান কর্মসূচির শ্রমিকদের মজুরির টাকা অবশেষে ফেরত দেওয়া হয়েছে।২১ ফেব্রুয়ারি প্রথম আলোয় ‘শ্রমিকের টাকা ইউপির সদস্যদের পকেটে’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়।মহিলা শ্রমিক লাল ভানু বলেন, ‘পত্রিকায় খবর দেওয়ার পর আমাইগো রে চেয়ারম্যান ডেকে নিয়ে ট্যাহা ফেরত দিয়েছে।’এ ব্যাপারে গোশাইবাড়ী ইউপির চেয়ারম্যান রাশেদুজ্জামান বলেন, ‘পরিষদের সদস্যদের বিরুদ্ধে শ্রমিকের টাকা আত্মসাতের অভিযোগ পত্রিকায় প্রকাশের পর খোঁজ নিয়ে সত্যতা পাই। এ কারণে গত মঙ্গলবার দুপুরে আমি তাঁদের ডেকে এনে শ্রমিকদের টাকা ফেরত দিয়েছি।’উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও প্রকল্প বাস্তবায়ন কমিটির সভাপতি আতাউল গনি জানান, ইউপি সদস্যদের বিরুদ্ধে কর্মসংস্থান কর্মসূচির শ্রমিকের টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ সত্য। এ কারণে ইউপির সদস্যদের কাছ থেকে টাকা নিয়ে তাঁদের ফেরত দেওয়া হয়েছে।