অবশেষে সলঙ্গা থানা ছাত্রলীগের কমিটি গঠন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিরাজগঞ্জের সলঙ্গা থানা ছাত্রলীগের কমিটি গঠন করা হয়েছে। গতকাল শুক্রবার জেলা আওয়ামী লীগ কার্যালয়ে কাউন্সিলরদের ভোটে এই কমিটি গঠন করা হয়। ভোটে শহিদুল ইসলাম সভাপতি ও মনজেল হক সম্পাদক নির্বাচিত হয়েছেন।জেলা ছাত্রলীগের সভাপতি আসাদুজ্জামান সোহেল বলেন, সুষ্ঠুভাবে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। কমিটির নবনির্বাচিত সভাপতি ও সম্পাদককে আগামী তিন মাসের মধ্যে ৬১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠনের দায়িত্ব দেওয়া হয়েছে।সলঙ্গা থানার ছয়টি ইউনিয়নের ১১১ জন কাউন্সিলরের মধ্যে ১০৪ জন ভোট দেন।৯ নভেম্বর সলঙ্গা থানা ছাত্রলীগের ত্রিবার্ষিক সম্মেলনে সলঙ্গা কলেজ কমিটির কাউন্সিলর নির্ধারণকে কেন্দ্র করে স্থানীয় নেতা-কর্মী ও সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। ফলে জেলা ছাত্রলীগ সম্মেলন স্থগিত করে। পরে কেন্দ্রীয় ছাত্রলীগ জেলা সদরে ভোট গ্রহণের সিদ্ধান্ত দেয়।