অবশেষে সিলেটে রিকশাভাড়ার তালিকা নির্ধারণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অবশেষে সিলেট নগরে রিকশা ভাড়ার তালিকা নির্ধারণ করে দিয়েছে সিটি করপোরেশন কর্তৃপক্ষ। তালিকায় প্রতি কিলোমিটার ১০ টাকা এবং ঘণ্টাপ্রতি ৫০ টাকা হারে ভাড়া নির্ধারণ করা হয়েছে। তালিকা কার্যকর হবে চলতি মাসের মাঝামাঝি থেকে।
সিটি করপোরেশনের লাইসেন্স শাখার এক কর্মকর্তা জানান, নগরে রিকশা ভাড়া নিয়ে প্রায়ই যাত্রী ও চালকদের মধ্যে বচসা হয়। এটি বিবেচনায় নিয়ে ওয়ার্ড কাউন্সিলরদের মতামতের ভিত্তিতে গত ফেব্রুয়ারি মাসে রিকশা ভাড়া নির্ধারণের জন্য একটি কমিটি করা হয়। ওই কমিটির মতামত নিয়ে রিকশা ভাড়ার তালিকা প্রণয়ন করা হয়েছে।
কয়েকজন ওয়ার্ড কাউন্সিলর জানান, রিকশা ভাড়ার তালিকা নগরের ৫১টি গুরুত্বপূর্ণ মোড়ে সাইনবোর্ড আকারে সাঁটানো হবে। ইতিমধ্যে এসব সাইনবোর্ড সাঁটানোর কাজ শুরু হয়েছে।