অবশেষে সেই চত্বর পেল একটি নাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেট নগরে প্রবেশমুখের পারাইরচক এলাকার গুরুত্বপূর্ণ তিনটি রাস্তার মিলনস্থলের সেই চত্বর অবশেষে একটি নাম পেল। সেখানে এখন প্রয়াত জননেতা ‘পীর হাবিবুর রহমান চত্বর’ নামের সাইনবোর্ডটি ঝুলছে।
মোড় নির্মাণকালে ‘রয়েল সিটি’ নামটি ঢেকে দেওয়া হয়েছে। আরেকটি সাইনবোর্ডের মাধ্যমে সাঁটানো ‘মুক্তিযোদ্ধা সিরাজ উদ্দিন চত্বর’ নামের সাইনবোর্ডটিও মুছে ফেলা হয়েছে। গত ১১ ফেব্রুয়ারি প্রথম আলোয় ‘একটি নামে ডাকো আমায়’ শিরোনামে একটি সচিত্র প্রতিবেদন ছাপা হয়েছিল।
পারাইরচকের তিন রাস্তার মোড়টি হচ্ছে সিলেট নগর, ফেঞ্চুগঞ্জ উপজেলা ও সিলেট-তামাবিল মহাসড়কের বাইপাস সড়কের মিলিত একটি মোহনা। মোড়ের এক পাশে আবাসন কোম্পানি ‘রয়েল সিটি’। ২০০৮ সালের দিকে রয়েল সিটি কর্তৃপক্ষ মোড়ে একটি দর্শনীয় স্থাপনা নির্মাণ করে। তাতে ‘রয়েল সিটি’ লেখা থাকায় তিন রাস্তার মোড়টি ওই নামেই পরিচিত পায়। এর আগে পারাইরচকের মোড় নামে ডাকা হতো।