অবশেষে সেই ধর্ষক গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ করার অপরাধে অবশেষে সেই ধর্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। উপজেলার হিঙ্গুলী ইউনিয়নের ইসলামপুর এলাকা থেকে গতকাল বৃহস্পতিবার ধর্ষক লিটনকে গ্রেপ্তার করা হয়। এর আগে গত বুধবার রাতে ধর্ষিতার মা বাদী হয়ে ধর্ষক লিটনের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মিরসরাই থানায় মামলা করেন। ধর্ষিতার মা, মামলার এজাহার ও পুলিশের কাছ থেকে জানা গেছে, লিটন বিয়ের প্রলোভন দেখিয়ে ওই তরুণীকে একাধিকবার ধর্ষণ করে। ধর্ষণের ফলে অন্তঃসত্ত্বা হয়ে গেলে তরুণীর পরিবারের পক্ষ থেকে বিষয়টি লিটন ও তার পরিবারকে জানানো হয়। লিটনের পরিবারের কোনো সহযোগিতা না পেয়ে ওই তরুণীর পরিবার হিঙ্গুলী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ইফতেখার হোসেনসহ গণ্যমান্য ব্যক্তিদের কাছে ধরনা দেন। চেয়ারম্যান ইফতেখার অভিযোগ করেন, এ ক্ষেত্রে নারী হয়ে নারীর ন্যায়বিচারে বড় বাধা হয়ে দাঁড়ান উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রেহানা বেগম। তিনি (রেহানা) ওই তরুণীর চরিত্র খারাপ বদনাম দিয়ে ধর্ষক লিটনের ২০ হাজার টাকা জরিমানা করেন। এ-সংক্রান্ত একটি সংবাদ গত ৩০ নভেম্বর প্রথম আলোতে ছাপা হলে প্রশাসন নড়েচড়ে ওঠে। ফলে গত ৩০ নভেম্বর রাতে প্রশাসনের সহায়তায় ধর্ষিতার মা লিটনের বিরুদ্ধে থানায় মামলা করেন।মিরসরাই থানার উপপরিদর্শক (এসআই) ও মামলার তদন্তকারী কর্মকর্তা মাহবুব মিল্কি জানান, লিটন ঘটনার সত্যতা স্বীকার করেছে। তাকে চট্টগ্রাম কারাগারে পাঠানো হয়েছে।