অবশেষে স্বস্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেষ পর্যন্ত গত শনিবার খুলনার কয়রা উপজেলার সবচেয়ে ঝুঁকিপূর্ণ ক্লোজার মঠবাড়ি-২-এর মেরামতকাজ সম্পন্ন হয়েছে। নিয়মিত শ্রমিকের পাশাপাশি প্রায় চার হাজার গ্রামবাসী স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে ক্লোজারটির নির্মাণে সহায়তা করে।উপজেলা চেয়ারম্যান জি এম মহসিন জানান, আইলার আঘাতে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) ১৩-১৪/২ নম্বর পোল্ডারের মঠবাড়ি-২ ক্লোজারসহ ২৭টি স্থান ভেঙে যায়। পরবর্তী সময়ে অন্যান্য অংশ মেরামত করা গেলেও ভয়াবহ আকার ধারণ করে ক্লোজারটি। এ বছর সেনাবাহিনীর তত্ত্বাবধানে আবার মেরামতের কাজে হাত দেওয়া হয়। এবার ১৪ জানুয়ারি কাজ শেষ হলেও পানির প্রবল চাপে ঘণ্টা দুয়েকের মধ্যে তা ভেঙে যায়। পরে সরকারের উচ্চপর্যায়ের হস্তক্ষেপে আরও দুই সপ্তাহ কাজের পর শনিবার এর মেরামত সম্পন্ন হয়।জেলা প্রশাসক জমসের আহমেদ খন্দকার মুঠোফোনে বলেন, এত দিন ক্লোজারটি নির্মাণ করা সম্ভব না হওয়ায় উপজেলার পাঁচ ইউনিয়নবাসী নোনাপানিতে বন্দী হয়ে দুর্বিষহ জীবন কাটিয়েছে। ক্লোজারটি সংস্কার হওয়ায় ওই ইউনিয়নগুলোর প্রায় দুই লাখ মানুষ নোনাপানি থেকে মুক্তি পাবে।