প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দিনাজপুরের বিরামপুর ডিগ্রি কলেজের ১০৪ জন এইচএসসি পরীক্ষার্থীর ফরম পূরণ করা হয়েছে। অধ্যক্ষ গত রোববার ওই শিক্ষার্থীদের ফরম পূরণের টাকা দিনাজপুর বোর্ডে জমা দিয়েছেন। শিক্ষার্থীরা জানান, কলেজ কর্তৃপক্ষ বোর্ডনির্ধারিত ফির বাইরে অতিরিক্ত টাকা দাবি করে। বিভিন্ন ছাত্র সংগঠনের নেতাদের মাধ্যমে বোর্ডনির্ধারিত ফির সঙ্গে আরও কিছু টাকা দিয়েই ফরম পূরণ করা যাচ্ছিল। এ জন্য ১০৪ জন শিক্ষার্থী ফরম পূরণ করার জন্য ছাত্রলীগ নেতাদের টাকা দেয়। ছাত্রলীগ নেতারা কলেজের তহবিলে ছাত্রদের নামে বোর্ড কর্তৃক নির্ধারিত ফি জমাও দিয়েছেন। কিন্তু পরে বিরোধের কারণে অধ্যক্ষ ছাত্রলীগ নেতাদের মাধ্যমে ফরম পূরণকারী ১০৪ জন শিক্ষার্থীর নাম বাদ দিয়ে অন্য পরীক্ষার্থীদের নামে বোর্ডে ফরম পূরণের টাকা জমা দেন।অধ্যক্ষ মো. আব্দুস সাত্তার জানান, ১০৪ জন শিক্ষার্থীর ফরম পূরণ সমস্যার সমাধান হয়েছে।