অবশেষে ৬১ লাখ টাকায় ইজারা
নারায়ণগঞ্জের বন্দর উপজেলার ১ নম্বর খেয়াঘাট এলাকার দুপাশের খালি জায়গায় (শীতলক্ষ্যা নদীর পূর্ব পাড়ে) কোরবানির পশুর হাট বসানোর জন্য ৬১ লাখ টাকায় ইজারা দিয়েছে সিটি করপোরেশন। একই জায়গায় স্থানীয় সাংসদ নাসিম ওসমানের ডিও লেটারে শেখ রাসেল স্মৃতি সংসদ বন্দরের সভাপতি কাজী জহিরুল ইসলামকে মাত্র ৮৭ হাজার ৮৪৩ টাকায় হাট বসানোর অনুমতি দিয়েছিল বিআইডব্লিউটিএ। কাজী জহিরুল ইসলাম গরুর হাট বসানোর অনুমোদন চাইলে জেলা প্রশাসক (ডিসি) তা বাতিল করে দেন। ডিসি মনোজ কান্তি বড়াল বলেন, আইন অনুযায়ী বিআইডব্লিউটিএ কোনো গরুর হাট বসানোর অনুমতি দিতে পারে না। তাই শেখ রাসেল স্মৃতি সংসদের আবেদন বাতিল করে দেওয়া হয়েছে। তবে সেখানে সিটি করপোরেশনের গরুর হাট বসবে। কাজী জহিরুল ইসলাম বলেন, ‘ঈদের পূর্ববর্তী সাত দিন ওই জায়গা গরুর হাট বসানোর জন্য বিআইডব্লিউটিএর কাছ থেকে ইজারা নিয়েছি। তাই সিটি করপোরেশনকে এখানে হাট বসাতে দেওয়া হবে না।