অবশেষে ৭৯ জনকে সহকারী জজ নিয়োগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অবশেষে নবম জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষায় উত্তীর্ণ ৭৯ জনকে সহকারী জজ হিসেবে নিয়োগ দিয়ে গেজেট প্রকাশ করা হয়েছে। গতকাল রোববার আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের বিচার শাখা-১ থেকে এই গেজেট প্রকাশ করা হয়।

বিজ্ঞপ্তি প্রকাশের দুই বছর আট মাস এবং ফল প্রকাশের এক বছর পর এই গেজেট প্রকাশ করা হলো। এই ৭৯ জনের মধ্যে ৫৯ জন মেধায় এবং ২০ জন বিভিন্ন কোটায় নিয়োগ পেয়েছেন। গত বছরের ২৬ সেপ্টেম্বর ‘সহকারী জজ নিয়োগে সময় বেশি লাগছে বিসিএসের চেয়েও’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয় প্রথম আলোয়।