অবসর নেওয়া সাতজন শিক্ষককে সম্মাননা প্রদান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে অবসর নেওয়া সাতজন শিক্ষককে সম্মাননা দিয়েছে শিক্ষক সমিতি।গতকাল শনিবার বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি জহির রায়হান মিলনায়তনে এক সাধারণ সভার আয়োজন করে। সভা শেষে বিশ্ববিদ্যালয় থেকে অবসর নেওয়া বিভিন্ন বিভাগের সাতজন শিক্ষককে ক্রেস্ট, উত্তরীয় এবং সম্মাননা সনদ দেওয়া হয়। সম্মাননাপ্রাপ্ত শিক্ষকেরা হলেন: ভূগোল ও পরিবেশবিজ্ঞান বিভাগের সাবিহা সুলতানা, ইংরেজি বিভাগের শফি আহমেদ, গণিত বিভাগের মুহম্মদ আবদুল মালেক, মো. হুমায়ন কবীর ও তপন কুমার দেবনাথ, অর্থনীতি বিভাগের আমীন মুহাম্মাদ আলী ও পদার্থবিজ্ঞান বিভাগের মহিউদ্দিন মোল্লা।