অবসরপ্রাপ্ত আর্চবিশপ পৌলিনুস পরলোকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অবসরপ্রাপ্ত আর্চবিশপ পৌলিনুস ডি কস্তা হৃদ্রোগে আক্রান্ত হয়ে গতকাল শনিবার বারডেম হাসপাতালে পরলোকগমন করেছেন। তাঁর বয়স হয়েছিল ৭৯ বছর। ৭ জানুয়ারি বিকেল চারটায় রমনা ক্যাথিড্রাল চার্চে তাঁর অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হবে। জীবদ্দশায় তিনি পুরোহিত, বিশপ ও আর্চবিশপ হিসেবে দেশের কল্যাণে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। তাঁর মৃত্যুতে বাংলাদেশের খ্রিষ্টান সমাজে শোকের ছায়া নেমে এসেছে। বাংলাদেশ খ্রিষ্টান অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট ও সমাজকল্যাণ প্রতিমন্ত্রী প্রমোদ মানকিন এবং মহাসচিব নির্মল রোজারিও এক যুক্ত বিবৃতিতে গভীর দুঃখ ও শোক প্রকাশ করেছেন। বাসস।