অবসরপ্রাপ্ত দুই শিক্ষকের জন্য বিদায় অনুষ্ঠান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার চাপালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গতকাল বুধবার বিদায় অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সদ্য অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মতিয়ার রহমান ও সহকারী শিক্ষক মোহাম্মদ আলীর হাতে বিদায়ী উপহার তুলে দেন তাঁদেরই দুই ছাত্র; যাঁরা বর্তমানে ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকের দায়িত্বে আছেন।
বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি আক্তার জাহানের সভাপতিত্বে এই বিদায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন পৌরসভার কাউন্সিলর তৌহিদুল ইসলাম, সাবেক শিক্ষক লিয়াকত আলী, বর্তমান শিক্ষক মোমেনা খাতুন, বিদায়ী শিক্ষক মোহাম্মদ আলী প্রমুখ।
মতিয়ার রহমান ১৯৭৩ সালের ১ জানুয়ারি এবং মোহাম্মদ আলী একই বছরের ১ ফেব্রুয়ারি এই বিদ্যালয়ে যোগ দেন। তাঁরা দুজনই গত বছরের শেষের দিকে অবসর গ্রহণ করেন। মতিয়ার রহমানের জায়গায় এসেছেন হারুন-অর রশীদ। মোহাম্মদ আলীর জায়গায় এসেছেন মোমেনা খাতুন।