অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতির শিক্ষাবৃত্তি ও অনুদান প্রদান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতি চট্টগ্রাম শাখার উদ্যোগে শিক্ষাবৃত্তি, এককালীন অনুদান ও জরুরি সাহায্য বণ্টন অনুষ্ঠান গত শনিবার সকালে চট্টগ্রাম সার্কিট হাউস মিলনায়তনে সাবেক যুগ্ম সচিব শেখ মহব্বত উল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. সামসুল আরেফিন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সমিতির সাধারণ সম্পাদক মো. নুরুল হক। আরও বক্তব্য দেন যুগ্ম সম্পাদক ইসকান্দার মিয়া, সহসভাপতি এম এ হোসেন, কোষাধ্যক্ষ সন্তোষ কুমার বড়ুয়া, নির্বাহী সদস্য অশোক কুমার মিত্র, অসীম বরণ সুশীল প্রমুখ। অনুষ্ঠানে ৩১ জন শিক্ষার্থীকে ২০১৬ সালের শিক্ষাবৃত্তি, ৫৮ জনকে এককালীন অনুদান এবং ৯ জনকে জরুরি সাহায্য বণ্টন করেন জেলা প্রশাসক মো. সামসুল আরেফিন। বিজ্ঞপ্তি