অবসরপ্রাপ্তদের মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সৈয়দপুর পৌরসভার অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারী ও তাঁদের পোষ্যরা বকেয়া পরিশোধের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে। গতকাল সোমবার শহরের স্মৃতি অম্লান চত্বরে পৌরসভার অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারী কল্যাণ সমিতির উদ্যোগে বেলা ১১টা থেকে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালন করা হয়। সংগঠনের সভাপতি লিয়াকত আলী খান জানান, ইতিমধ্যে পৌরসভার ৪০ জন কর্মকর্তা-কর্মচারী অবসরে গেছেন। অবসরপ্রাপ্ত ব্যক্তিদের অনেকেই পেনশন-গ্রাচুইটির জন্য পৌর মেয়রের কার্যালয়ে ধরনা দিতে দিতে মারা গেছেন। অথচ মেয়র তাঁদের পাওনা পরিশোধ করছেন না। এ ব্যাপারে পৌর মেয়র আখতার হোসেন জানান, তহবিল পেলে অবসরপ্রাপ্ত ব্যক্তিদের পাওনা পরিশোধ করা হবে।