অবসরে গেলেন জেলা সাংস্কৃতিক কর্মকর্তা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেট জেলা শিল্পকলা একাডেমীর সাংস্কৃতিক কর্মকর্তা আবদুল হান্নান স্বেচ্ছা-অবসরে গেছেন। তাঁর করা এক আবেদনের পরিপ্রেক্ষিতে চলতি বছরের প্রথম দিন থেকে এ সিদ্ধান্ত কার্যকর হয়েছে বলে শিল্পকলা একাডেমী সূত্রে জানা গেছে। জানা যায়, আবদুল হান্নান রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে বাংলায় স্নাতক এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পাস করেন। পরে ১৯৮৩ সালে সিলেট শিল্পকলা একাডেমীতে যোগদান করে জেলার সাহিত্য-সংস্কৃতিচর্চাকে বেগবান করতে নানামুখী উদ্যোগ নেন। আশির দশকের এই কবি ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব শুভেন্দু ইমাম নামে লেখালেখি চালিয়ে যাচ্ছেন। কবি শুভেন্দু ইমাম বলেন, ‘অবসরজীবনকে সাহিত্য, সংস্কৃতি ও শিল্পচর্চার মাধ্যমে অর্থবহ করে তুলতে চাই।’