অবসরে গেলেন নিজামুল হক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি মো. নিজামুল হক অবসরে গেছেন। গতকাল মঙ্গলবার ছিল তাঁর শেষ কর্মদিবস। আদালতের কার্যক্রম শেষে গতকাল আপিল বিভাগের ২ নম্বর আদালতকক্ষে বিচারপতি নিজামুল হককে অ্যাটর্নি জেনারেল অফিস ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির পক্ষ থেকে বিদায় সংবর্ধনা জানানো হয়। অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ইউসুফ হোসেন হুমায়ুন বিচারপতি নিজামুল হককে বিদায় সংবর্ধনা দেন। অনুষ্ঠানে বিচারপতি নিজামুল হক বলেন, ‘আজ পর্যন্ত (মঙ্গলবার) ৪০ বছরের অধিককাল আইন পেশার সঙ্গে আমার সম্পৃক্ততা শেষ হচ্ছে। সত্য ও ন্যায়নিষ্ঠ ভূমিকা পালন করে এসেছি ও ভবিষ্যতে করব।’