অবসরে চিড়িয়াখানায়
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রিয়জনের সঙ্গে ঈদ করতে নিজ নিজ গ্রামের বাড়িতে ফিরে গেছেন অধিকাংশ নগরবাসী। রাজধানী এখন ফাঁকা। তাই যারা ঢাকায় আছেন ফাঁকা ঢাকার মজা নিচ্ছেন। ইচ্ছেমতো ঘুরে বেড়াচ্ছেন। শহরের বিভিন্ন বিনোদন কেন্দ্রে পরিবার ও স্বজনদের নিয়ে ঢুঁ মারছেন। রাজধানীর অন্যতম প্রধান বিনোদনকেন্দ্র মিরপুরের বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা। ঈদের পরের দিন আজ রোববারও চিড়িয়াখানায় দর্শনার্থীদের ভিড় ছিল চোখে পড়ার মতো। দর্শনার্থীরা বিভিন্ন প্রাণীর খাঁচার সামনে ভিড় করেছেন, ছবি তুলছেন। অনেকে করেছেন পিকনিক। ছবিগুলো রোববার বিকেলে তোলা।




