অবসরের পর চুক্তিতে নিয়োগের বিপক্ষে অর্থমন্ত্রী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অবসরে যাওয়ার পর কর্মকর্তাদের পারতপক্ষে চুক্তি ভিত্তিতে নিয়োগ না দিতে জনপ্রশাসন মন্ত্রণালয়কে পরামর্শ দিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমত আরা সাদেককে দেওয়া এক চিঠিতে তিনি এ পরামর্শ দেন। ১ মার্চের তারিখে এ চিঠি দেওয়া হয়। চিঠির অনুলিপি মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর মুখ্যসচিব, জনপ্রশাসনসচিব ও অর্থসচিবকেও দেওয়া হয়। চলতি বছরের শুরুর দিকে তিনজন সচিবকে অবসরের পর চুক্তি ভিত্তিতে নিয়োগ দেয় সরকার।
চিঠি পাওয়ার কথা জানিয়ে জনপ্রশাসনসচিব কামাল আবদুল নাসের চৌধুরী প্রথম আলোকে বলেছেন, তিনি (অর্থমন্ত্রী) বেশ কয়েকটি পর্যবেক্ষণ ও পরামর্শ দিয়েছেন। এ বিষয়ে প্রয়োজন অনুযায়ী পদক্ষেপ নেওয়া হবে।