অবসরোত্তর ছুটির দুদিন আগে সচিব হলেন দিলরুবা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব দিলরুবাকে সচিব হিসেবে পদোন্নতি দিয়েছে সরকার। আজ বুধবার জনপ্রশাসন মন্ত্রাণলয় এ বিষয়ে আদেশ জারি করে। তবে তাঁকে কোনো নতুন দপ্তর দেওয়া হয়নি।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন এক কর্মকর্তা প্রথম আলোকে জানান, আগামী শনিবার অবসরোত্তর ছুটিতে (পিআরএল) যাচ্ছেন দিলরুবা। সে অনুযায়ী আগামীকাল বৃহস্পতিবার তাঁর শেষ কর্মদিবস। এ কারণে তাঁকে কোনো দপ্তর দেওয়া হয়নি। তবে তিনি জনপ্রশসান মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করবেন।