প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ধর্মীয়-জাতিগত সংখ্যালঘুদের অস্তিত্ব রক্ষা এবং সাংবিধানিক সমঅধিকার ও সমমর্যাদা প্রতিষ্ঠার সাত দফা দাবিতে সিরাজগঞ্জে অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে। সিরাজগঞ্জ জেলা পূজা উদ্যাপন পরিষদ ও হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের আয়োজনে গতকাল শনিবার সকাল ১০টায় শহরের মুজিব সড়কের শ্রী শ্রী মহাপ্রভুর আখড়ার সামনে ঘণ্টাব্যাপী এ অবস্থান কর্মসূচি পালিত হয়। কর্মসূচি চলাকালে সমাবেশে জেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি সুকুমার চন্দ্র দাসের সভাপতিত্বে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আবদুস সামাদ তালুকদার, জেলা জাসদের সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম, জেলা পূজা উদ্যাপন পরিষদের সহসভাপতি কালীপদ কুণ্ডু, সাধারণ সম্পাদক সন্তোষ কুমার, সাংগঠনিক সম্পাদক সুকান্ত সেন, সদর থানা শাখার সভাপতি রঞ্জন মণ্ডল প্রমুখ। সিরাজগঞ্জ প্রতিনিধি