অবস্থান কর্মসূচি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের ওসমানীনগর উপজেলার তাজপুর ডিগ্রি কলেজকে জাতীয়করণ করার দাবিতে কলেজের শহীদ মিনারে অবস্থান কর্মসূচি পালন করেছেন শিক্ষক, শিক্ষার্থী ও এলাকাবাসী। গতকাল বেলা ১১টা থেকে ১টা পর্যন্ত এ কর্মসূচি পালন করা হয়। অবস্থান চলাকালে তাজপুর ডিগ্রি কলেজ জাতীয়করণ বাস্তবায়ন কমিটির আহ্বায়ক সৈয়দ আবদুল মোকাব্বিরের সভাপতিত্বে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় বক্তব্য দেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মনু মিয়া, অধ্যাপক প্রাণকান্ত দাশ, প্রভাষক মাসুদ করিম, কলেজছাত্র সংসদের সাবেক জিএস চঞ্চল পাল প্রমুখ। তাজপুর ডিগ্রি কলেজকে বাদ দিয়ে গোয়ালাবাজারে নতুন একটি মহিলা কলেজকে জাতীয়করণ করায় প্রায় এক মাস ধরে আন্দোলন করছেন তাঁরা। নিজস্ব প্রতিবেদক, সিলেট