অবস্থান কর্মসূচি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শিক্ষা ক্যাডারের পদোন্নতির বৈষম্য দূর করাসহ বিভিন্ন দাবিতে গতকাল বুধবার মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের সামনে সমাবেশ ও অবস্থান কর্মসূচি পালন করেছেন সরকারি কলেজের শিক্ষকেরা৷ বিসিএস সাধারণ শিক্ষা সমিতির ডাকে এই কর্মসূচি শেষে অধিদপ্তরের মহাপরিচালকের কাছে স্মারকলিপি দেওয়া হয়। সমাবেশে বক্তব্য দেন সমিতির সভাপতি নাসরীন বেগম, মহাসচিব আই কে সেলিম উল্লাহ খোন্দকার, এস এইচ এম ফজলে রাব্বী প্রমুখ৷