প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কিশোরগঞ্জে সরকারি বালক বিদ্যালয়ের ছাত্রাবাস, খেলার মাঠ ও পুকুর বিয়াম ল্যাবরেটরি স্কুলের কবল থেকে উদ্ধারের দাবিতে অবস্থান কর্মসূচি পালিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে সরকারি বালক বিদ্যালয় প্রাঙ্গণে অভিভাবক অধিকার ফোরাম ও বর্তমান এবং প্রাক্তন ছাত্রদের ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়। এ সময় বক্তব্য দেন, অভিভাবক ফোরামের আহ্বায়ক শফীকুল ইসলাম, সদস্যসচিব এনামুল হক, সদর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান শেখ সেলিম কবীর, নারীনেত্রী নাযমুন নাহার প্রমুখ। বক্তারা বলেন, সরকারি স্কুলের জায়গা দখলমুক্ত না হলে তাঁরা লাগাতার কর্মসূচির ঘোষণা দেবেন।