অবস্থান কর্মসূচি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কৃষক বাঁচাতে কৃষিপণ্যকে হরতাল-অবরোধ কর্মসূচির আওতামুক্ত রাখার দাবি জানিয়েছে বাংলাদেশ কৃষক সমিতি। গতকাল রোববার বিকেলে চট্টগ্রামের সীতাকুণ্ডের ছোট দারোগাহাট বাজারে আয়োজিত অবস্থান কর্মসূচিতে এ দাবি জানানো হয়। স্থানীয় কৃষক জয়নাল আবেদিনের সভাপতিত্বে অনুষ্ঠিত অবস্থান কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ কৃষক সমিতির চট্টগ্রাম জেলা সাধারণ সম্পাদক ফরিদুল ইসলাম। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন বাংলাদেশ কৃষক সমিতির সীতাকুণ্ড উপজেলা শাখার সাধারণ সম্পাদক নুর মোস্তফা এবং ইমরান চৌধুরী।