অবস্থান কর্মসূচি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কৃষিপণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করার দাবিতে ক্ষেতমজুর সমিতি গতকাল রোববার সকাল ১০টায় দিনাজপুরের ফুলবাড়ী শহরে এক ঘণ্টা অবস্থান কর্মসূচি পালন করেছে। কর্মসূচি পালনের আগে ক্ষেতমজুর সমিতি সদস্যদের একটি বিক্ষোভ মিছিল নিমতলা মোড় দলীয় কার্যালয় থেকে বের হয়। মিছিলটি পৌর শহর প্রদক্ষিণ করে পুনরায় নিমতলা মোড়ে এসে অবস্থান কর্মসূচি পালন করে। অবস্থান কর্মসূচি চলাকালে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির ফুলবাড়ী উপজেলা শাখার সভাপতি পৌর কাউন্সিলর জয়প্রকাশ গুপ্ত, সাধারণ সম্পাদক আবদুল্লাহ্ নুরুজ্জামান প্রমুখ বক্তৃতা করেন। বক্তারা দেশীয় কৃষিপণ্য বিদেশ থেকে আমদানি বন্ধ, কৃষকের ফসলের ন্যায্যমূল্য নিশ্চিত ও পল্লি রেশনব্যবস্থা চালু করার দাবি জানান।