অবস্থান কর্মসূচি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মেডিকেল শিক্ষাব্যবস্থার কারিকুলামে ‘ক্যারি অন’ পদ্ধতি পুনর্বহালের দাবিতে অবস্থান ধর্মঘট কর্মসূচি পালন করেছেন ফরিদপুর মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। গতকাল বুধবার সকালে মুজিব সড়কে এ কর্মসূচি পালিত হয়। এতে কলেজের শতাধিক শিক্ষার্থী অংশ নেন। এ সময় কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী শারমিন সুলতানা, সাকিব আহমেদসহ কর্মসূচিতে অংশ নেওয়া শিক্ষার্থীরা বলেন, মেডিকেল কলেজ শিক্ষার্থীদের আন্দোলনের পরিপ্রেক্ষিতে ‘ক্যারি অন’ বহালের ব্যাপারে স্বাস্থ্যমন্ত্রী যে বক্তব্য দিয়েছেন, তা স্পষ্ট নয়। তিনি শুধু একটি ব্যাচকে এ সুযোগ দেবেন বলে জানিয়েছেন। এটি হতে পারে না।