প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ৪৭ জন শিক্ষক ও ৩৭ জন কর্মকর্তা গতকাল বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের মূল ফটক বন্ধ করে অবস্থান কর্মসূচি পালন করেছেন। তাঁরা তাঁদের নিয়োগ-প্রক্রিয়ার ওপর বিএনপি-জামায়াতপন্থী কয়েকজন শিক্ষক ও কর্মকর্তার দায়ের করা রিট তুলে নেওয়ার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান। কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. বদরুল ইসলাম, অধ্যাপক মো. আবদুল কাশেম, অধ্যাপক পীযূষ কান্তি সরকার, সহযোগী অধ্যাপক নির্মল চন্দ্র রায়, পরীক্ষা নিয়ন্ত্রক মো. সাজিদুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।