অবস্থান কর্মসূচি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাকরি জাতীয়করণের দাবিতে সুনামগঞ্জে কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার অ্যাসোসিয়েশনের জেলা শাখার সদস্যরা সিভিল সার্জন কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছেন। গতকাল বেলা দুইটা থেকে তিনটা পর্যন্ত এই কর্মসূচি পালন করা হয়। এ সময় বক্তব্য দেন সংগঠনের জেলা শাখার সভাপতি তানজিল আহমদ, সাধারণ সম্পাদক ইউনুছ আলী প্রমুখ। তানজিল আহমদ বলেন, কমিউনিটি হেলথ প্রোভাইডার হিসেবে জেলায় তাঁরা ২৪৭ জন কর্মরত আছেন। তাঁরা চার বছর ধরে চাকরি করছেন। তাঁরা এর আগেও চাকরি জাতীয়করণের দাবিতে জেলা প্রশাসক ও সিভিল সার্জনের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি দিয়েছেন।