প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের চলতি ২০১৬-১৭ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষে ভর্তির বর্ধিত আবেদন ফি প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালিত হয়েছে। গতকাল রোববার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ‘ভর্তি ফরমের মূল বৃদ্ধিবিরোধী শিক্ষার্থী মঞ্চ’-এর আয়োজনে এসব কর্মসূচি পালন করা হয়। বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি ক্যাম্পাস ঘুরে উপাচার্যের কার্যালয় ভবনের সামনে সমাবেশে মিলিত হয়। পরে তাঁরা সেখানে আড়াই ঘণ্টার অবস্থান কর্মসূচি পালন করেন। শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি