অবস্থান ধর্মঘট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পদবি পরিবর্তন ও বেতন স্কেল সমন্বয়ের দাবিতে অবস্থান ধর্মঘট ও সমাবেশ করেছে বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতি সাতক্ষীরা জেলা শাখা। গতকাল মঙ্গলবার সকাল ১০টায় এসব কর্মসূচি পালন করে তারা। সমিতির সদস্যরা হাজিরা খাতায় স্বাক্ষর করে কোর্ট চত্বর থেকে বিক্ষোভ মিছিল বের করে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান নেন। সেখানে অনুষ্ঠিত সমাবেশে সমিতির সভাপতি খান মাকসুদুর রহমান চৌধুরীর সভাপতিত্বে বক্তব্য দেন সাধারণ সম্পাদক আবদুল খালেক, মনিজা খানম, শফিউল আজম, নুরুজ্জামান, জি এম আক্তার হোসেন, হোসনেয়ারা, শামসুজ্জামান, আবদুল করিম প্রমুখ।