প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রস্তাবিত অষ্টম বেতন স্কেল পুনর্নির্ধারণ ও বিশ্ববিদ্যালয় শিক্ষকদের স্বতন্ত্র বেতন স্কেলের দাবিতে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা গতকাল রোববার কর্মবিরতি ও অবস্থান ধর্মঘট পালন করেছেন। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির উদ্যোগে সকাল ১০টা থেকে বেলা একটা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের একাডেমি ভবনের সামনে এ কর্মসূচি পালন করা হয়। এতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা উপস্থিত ছিলেন। এ সময় বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি মোহাম্মদ আলী অবিলম্বে শিক্ষকদের দাবি বাস্তবায়ন করার দাবি জানান।