অবস্থান ধর্মঘট
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কমিউনিটি ক্লিনিকে কর্মরত কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডারদের (সিএইচসিপি) চাকরি জাতীয়করণ ও ট্রাস্ট আইন বাতিলের দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সিরাজগঞ্জ সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে উপজেলা সিএইচসিপি অ্যাসোসিয়েশনের অবস্থান কর্মসূচি পালিত হয়েছে। গতকাল সোমবার সকালে ঘণ্টাব্যাপী এ কর্মসূচিতে বক্তব্য দেন সিএইচসিপি অ্যাসোসিয়েশন সদর উপজেলার সভাপতি বেনজামিন আরিফ-উল শাকিল, রাজশাহী বিভাগীয় সিএইচসিপি অ্যাসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক ইমাম হাসান, জেলা কমিটির সাধারণ সম্পাদক শিফাত আহমেদ খান, সদর উপজেলা সাধারণ সম্পাদক বুলবুল আহমেদ প্রমুখ।