অবস্থান ধর্মঘট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২৫০ শয্যার পূর্ণাঙ্গ হাসপাতাল চালুর দাবিতে দ্বিতীয় দিনের মতো গতকাল রোববার সকাল থেকে সাতক্ষীরা মেডিকেল কলেজের সব কটি ভবনে তালা ঝুলিয়ে বিক্ষোভ মিছিলসহ অবস্থান ধর্মঘট পালন করছে মেডিকেল কলেজের ছাত্রছাত্রীরা। আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, দীর্ঘ প্রতীক্ষার পরও সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল পূর্ণাঙ্গভাবে চালু হয়নি। ৩০ শয্যার শুধু মেডিসিন ওয়ার্ড চালু করা হয়েছে, যা শিক্ষার্থীদের ক্লিনিক্যাল কার্যক্রমের জন্য যথেষ্ট নয়। কিন্তু চূড়ান্ত পেশাগত পরীক্ষার জন্য ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতাল চালু হওয়া বাধ্যতামূলক।