প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্যাচ ও জ্যেষ্ঠতার ভিত্তিতে নার্স নিয়োগের দাবি আদায়ে লাগাতার অবস্থান ধর্মঘট পালন করছে বাংলাদেশ ডিপ্লোমা বেকার নার্সেস অ্যাসোসিয়েশন (বিডিবিএনএ) এবং বাংলাদেশ বেসিক গ্র্যাজুয়েট নার্সেস সোসাইটি (বিজিএনএস)। গত সোমবার থেকে জাতীয় প্রেসক্লাবের সামনে এ অবস্থান ধর্মঘট পালন করে আসছেন সংগঠন দুটির নেতা-কর্মীরা। গত ২৮ মার্চে বাংলাদেশ সরকারি কর্মকমিশন (পিএসসি) থেকে প্রকাশিত নার্স নিয়োগ বিজ্ঞপ্তি বাতিলের দাবি জানায় তারা। দাবি আদায় না হলে ১০ এপ্রিল থেকে আমরণ অনশনের ঘোষণা দিয়েছে তারা। বিজ্ঞপ্তি।