অবস্থান ধর্মঘট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাকরি থেকে ছাঁটাই বন্ধ, পুনরায় নিয়োগ-প্রক্রিয়া চালু ও চাকরি স্থায়ী করার দাবিতে গতকাল মঙ্গলবার সকালে পাবনা পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর কর্মচারীরা (মিটার রিডার ও মেসেঞ্জার) বিক্ষোভ মিছিল, মানববন্ধন করে তিন দিনের অবস্থান ধর্মঘট শুরু করেছেন। বেলা ১১টার দিকে বিক্ষুব্ধ কর্মচারীরা একত্র হয়ে পাবনা পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেন। পরে তাঁরা ক্যাম্পাসের মধ্যেই মানববন্ধন করেন। মানববন্ধন শেষে কর্মচারীরা তাঁদের দাবি-সংবলিত একটি স্মারকলিপি নিয়ে পাবনা পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর জিএমের কাছে যান। জিএম স্মারকলিপিটি গ্রহণ করতে অস্বীকৃতি জানানোয় কর্মচারীরা কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি শুরু করেন।