অবস্থান ধর্মঘট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে চায়ের নিলাম কেন্দ্র ‘অকার্যকর করার ষড়যন্ত্রের’ প্রতিবাদে ২৭ অক্টোবর সকালে চট্টগ্রাম প্রেসক্লাব চত্বরে অবস্থান ধর্মঘট পালনের ঘোষণা দিয়েছে বৃহত্তর চট্টগ্রাম উন্নয়ন সংগ্রাম কমিটি। গত বুধবার রাতে আঞ্চলিক পত্রিকা দৈনিক পূর্বকোণ কার্যালয়ে সংগঠনের এক সভায় এ ঘোষণা দেওয়া হয়। প্রসঙ্গত, সিলেটের শ্রীমঙ্গলে চায়ের আরেকটি নিলাম বাজার চালু করার নীতিগত সিদ্ধান্ত নেয় বাংলাদেশ চা বোর্ড। সংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করছেন, শ্রীমঙ্গলে চায়ের নিলাম বাজার চালু হলে চট্টগ্রামের চায়ের নিলাম কেন্দ্র অকার্যকর হয়ে পড়বে।