প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের জন্য ‘ইউনিয়ন পরিষদ প্রশাসন অবহিতকরণ’ কোর্স সম্পন্ন হয়েছে। গত শনিবার থেকে গতকাল সোমবার পর্যন্ত চলে এই অবহিতকরণ কোর্স। জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউট (এনআইএলজি) আয়োজিত এ কোর্স বাস্তবায়ন করেছে উপজেলা প্রশাসন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ এমরান হোসেনের সভাপতিত্বে তিন দিনের এই অবহিতকরণ কোর্সে উপস্থিত ছিলেন জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউটের উপপরিচালক মো. হানিফ। এতে উপজেলার নয়টি ইউনিয়ন পরিষদের (ইউপি) সব চেয়ারম্যান, সদস্য ও ইউপির সচিবেরা অংশ নেন।
সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি