প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাতক্ষীরার দেবহাটায় নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ ও প্রতিকার কার্যক্রম জোরদার করার লক্ষ্যে অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে গতকাল মঙ্গলবার সকালে দেবহাটা উপজেলা পরিষদের মিলনায়তনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা নাজমুন নাহারের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তহমিনা খাতুন। কোইকার অর্থায়নে, ব্র্যাক ও ইউএনডিপির সার্বিক সহযোগিতায় কর্মশালাটি অনুষ্ঠিত হয়।