প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নোয়াখালী জেলা প্রশাসকের সভাকক্ষে গতকাল মঙ্গলবার ‘জলবায়ু সহিষ্ণু অংশগ্রহণমূলক বনায়ন ও পুনর্বনায়ন’ শীর্ষক অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বন বিভাগ, বিশ্বব্যাংক এবং উন্নয়ন সংস্থা আরণ্যক ফাউন্ডেশন ও উত্তরণ যৌথভাবে এই কর্মশালার আয়োজন করে। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক বদরে মুনির ফেরদৌস। বিভাগীয় বন কর্মকর্তা মো. ছানাউল্যাহ পাটোয়ারীর সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন আরণ্যক ফাউন্ডেশনের প্রধান নির্বাহী ফরিদ উদ্দিন। প্রকল্পের ধারণাপত্র উপস্থাপন করেন উত্তরণের প্রকল্প পরিচালক পীযূষ কান্তি বাড়ই। কর্মশালায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, কৃষি উন্নয়ন করপোরেশন, কৃষি গবেষণা ইনস্টিটিউটের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনীতিবিদ, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার লোকজন উপস্থিত ছিলেন। নোয়াখালী অফিস|