অবহিতকরণ সভা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পটুয়াখালীর কলাপাড়ায় বেসরকারি উন্নয়ন সংস্থা আভাস-এর ‘ওয়াশপ্লাস’ প্রকল্পের অবহিতকরণ সভা হয়েছে। গত সোমবার সকাল ১০টায় উপজেলা পরিষদের দরবার হলে উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিলকিস জাহান। অনুষ্ঠানে ওয়াশপ্লাস প্রকল্প সম্পর্কে উপস্থাপিত ধারণাপত্রের ওপর আলোচনা করেন আওলাদ হোসেন, ইউপি চেয়ারম্যান কে এম খালেকুজ্জামান প্রমুখ।
কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি